ইউক্রেনের পক্ষে লড়া রাশিয়ার সেই সরকারবিরোধী কর্মী নিহত
ইলদার দাদিন, রাশিয়ার একজন সুপরিচিত সরকারবিরোধী কর্মী। ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী সর্বাত্মক যুদ্ধ শুরু করলে তিনি সরাসরি যুদ্ধ করতে নামেন। ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তিনি। যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন ইলদার।
সিভিক কাউন্সিল নামের একটি গোষ্ঠীর হয়ে যুদ্ধ করছিলেন ইলদার। ওই গোষ্ঠীর মুখপাত্র বিবিসিকে বলেন, ইলদার নিহত হয়েছেন। তিনি একজন নায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
উত্তর–পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল ফ্রিডম অব রাশিয়া লিজিওন নামের একটি ব্যাটালিয়ন। এই যোদ্ধা দলে ছিলেন ইলদার। যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর গোলার আঘাতে নিহত হন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
আরো পড়ুন..
Comments
Post a Comment